২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ছয়খুনের দায়ে সাতজনের মৃত্যুদণ্ড

নরসিংদী শহরের ভেলানগর মহল্লায় দু'বোনকে ধর্ষণ এবং তাদেরসহ ওই পরিবারের ছয়জনকে খুনের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

নরসিংদী, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী শহরের ভেলানগর মহল্লায় দু'বোনকে ধর্ষণ এবং তাদেরসহ ওই পরিবারের ছয়জনকে খুনের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মিঞা মোহাম্মদ শরিফ হোসাইন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ফজলুর রহমান ওরফে ফজলু মেম্বার, আক্তারুজ্জামান হীরু, দুধ মিয়া, সাঈদ, শফিক, স্বপন ও জাহাঙ্গীর। ২০০৬ সালের ১৯ মে শহরের ভেলানগর মহল্লার যুবরাজ ভিলার ভাড়া বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আসামিরা রইস উদ্দিনের মেয়ে ইউনা (২৬) ও স্বর্ণাকে (১৬) ধর্ষণ করে। পরে দুবোনসহ ওই পরিবারের ছয়জনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় দুটি মামলা হয়। তদন্ত শেষে র‌্যাবের সহকারী পুলিশ সুপার বাবুল আখতার আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) গোলাম মোস্তফা হোসেন ও এপিপি মাসুদুল আলম ভূইয়া। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী ভূইয়া ও বদরুদ্দোজা জিলু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৭ ঘ.