রাজশাহী, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে র্যাব।
সোমবার রাতে রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্র্শক (এসআই) আব্দুস সাত্তার। উদ্ধারকৃতদের সবার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায় বলে পুলিশ জানায়।
আব্দুস সাত্তার ও রবিউল ইসলাম নামে সন্দেহভাজন দুই পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়িও নড়াইলে।
উদ্ধারকৃতরা হলেন- মানসুরা (৩০), তার সন্তান আমেনা (১০), সাগর (৮) ও আয়েশা (৫); আলফু (২৫) ও তার ভাই এন্তাজুল মুন্সি (১৮), বোন শাবানা (২০), শাবানার ভাই নিজাম (১১) ও বাদল (৮), বোন হিসাম (২০); আকমল বিশ্বাস (৩৭) ও তার স্ত্রী জেসমিন (২৮), তাদের সন্তান মৌসুমী (১৪), লাবিমা (৭), আকমলের মা ফাতেমা (৬০); কামরুল (৩৭) ও তার স্ত্রী জোসনা (৩০), তাদের সন্তান রিজিয়া (৯), রূপালী (৭), মাহাবুব (৫), আল আমিন (৪) ও আলাউদ্দিন (২); মুরাদ (২৫) ও তার সন্তান কাজল (৭) ও সজল (৪)।
এসআই আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতে পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকজন নারী ও শিশুকে নগরীর গণকপাড়ার এলিগ্যান্ট হোটেলে জড়ো করা হয়েছে- এ খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ২৫ জনকে উদ্ধার করে। পাচারকারী সন্দেহে গ্রেপ্তার করা হয় সাত্তার ও রবিউলকে।"
পরে সবাইকে বোয়ালিয়া থানায় সোপর্দ করে র্যাব।
উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, "সাত্তার স
bdnews24