২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মাহমুদ হোসেন

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মাহমুদ হোসেনকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মাহমুদ হোসেনকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে কর্মরত এয়ার কমডোর সাকেব ইকবাল খান মজলিসকে বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে আনতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/এসকে/২১৪৬ঘ.