ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের প্রাথমিক বৃত্তি নীতিমালা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
নীতিমালা অনুযায়ী ২০০৮ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজিস্টার্ড বা অস্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত বা স্থাপন ও চালুর প্রাথমিক অনুমতি পাওয়া বেসরকারি বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত বা অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়, রেজিস্টার্ড কিন্ডারগার্টেন, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
এছাড়া আনরেজিস্টার্ড কিন্ডার গার্টেন, নিবন্ধিত নয় এমন বেসরকারি প্রাথমিক ও উচ্চ বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, স্বায়ত্বশাসিত বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কয়েকটি শর্ত পূরণ সাপেক্ষে সাময়িকভাবে বা প্রযোজ্য ক্ষেত্রে স্থায়ীভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
তথ্যবিবরণীতে বলা হয়, নীতিমালা বিষয়ে থানা বা উপজেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।
তাছাড়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও (িি.িফঢ়ব.মড়া.নফ) নীতিমালা পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/এসকে/২১৪৫ঘ.
bdnews24