২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসে কমপক্ষে নিহত ২

চট্টগ্রামের খুলশী থানাধীন লালখান বাজার মতি ঝরনা এলাকায় আনুমানিক ভোর পাঁচটার দিকে পাহাড় ধসে এক নারী (৩০) ও এক শিশু (৮) নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 04:51 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের খুলশী থানাধীন লালখান বাজার মতি ঝরনা এলাকায় আনুমানিক ভোর পাঁচটার দিকে পাহাড় ধসে এক নারী (৩০) ও এক শিশু (৮) নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ের পাদদেশে অবস্থিত হোসেন কলনীর বাসিন্দা তারা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো: ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আনুমানিক ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটেছে। মাটির নীচে আরো অনেকেই চাপা পড়ে থাকতে পারে।" এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও তিনি জানান। ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর কবির আহমেদ মানিক বলেন, "মতি ঝরণা এলাকায় ওয়াসার পাহাড়ের পাদদেশে তারা থাকত। পাহাড় ধসে পুরোনো ঘর ভেঙ্গে মাটি চাপা পড়ে তারা মারা যায়।" এ ঘটনায় আহত ৫/৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১০৪৫ ঘ.