সাভার, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভারের আড়াপাড়া এলাকা থেকে শুক্রবার রাতে সবুর উদ্দিন (২২) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
তার কাছ থেকে এক রাউণ্ড গুলিসহ একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।
সবুর ধামরাই থানার বড়কৈড় এলাকার ওসমান গণির ছেলে।
র্যাব-৪ সাভার ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবুর উদ্দিন একজন সন্ত্রাসী। তার কাছ থেকে একটি ওয়ান শুটার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।"
রাত সাড়ে ১০টার দিকে তাকে সাভার থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
থানার সহকারী উপ পরিদর্শক মো. শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবুরকে অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩০ ঘ.
bdnews24