২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের মুক্তি দাবিতে চবি ছাত্রলীগের গণস্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

চট্টগ্রাম, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্বরে দুপুর ১২টায় কর্মসূচির উদ্বোধন করেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন। কর্মসূচিতে বক্তারা অবিলম্বে মেয়র মহিউদ্দিনকে নি:শর্ত মুক্তি দেওয়ার আহবান জানান। মেয়রের মুক্তির দাবির প্রতি সংহতি জানিয়ে কয়েকশ' শিক্ষার্থী স্বাক্ষর করেন। চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়রের মুক্তির দাবিতে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করেছি। তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে বিশ্ববিদ্যালয়ে কঠোর আন্দোলন শুরু করা হবে।" কর্মসুচিতে চবি ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান ইমন, মাসুম মিয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএসবি/২১৫৯ ঘ.