২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশ্বিক জলবায়ূ পরিবর্তনে আমরাই আগে ক্ষতিগ্রস্ত হব: কৃষি উপদেষ্টা

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবে বাংলাদেশের মানুষই আগে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা ড. সিএস করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

কক্সবাজার, আগষ্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৈশ্বিক জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবে বাংলাদেশের মানুষই আগে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা ড. সিএস করিম। তিনি বলেন, "জলবায়ূ পরিবর্তনের কারণে আমাদের দেশে শীতকালে বর্ষা কিংবা বর্ষাকালে শীত হবে কিনা আমি জানি না। তবে আমরাই যে সবার আগে ক্ষতিগ্রস্ত হব তাতে কোন সন্দেহ নেই।" বৃহস্পতিবার সকালে কক্সবাজারে প্রশাসনিক কর্মকর্তা ও সূধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় কৃষি উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, "জলবায়ূ পরিবর্তনের প্রভাব পড়বে কৃষি উৎপাদনে। এতে বন্যা ও প্রাকৃতিক দূর্যোগও বাড়বে।" কৃষি উপদেষ্টার মতে, ইতোমধ্যেই সাগরের উচ্চতা বেড়েছে। তিনি মনে করেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে রক্ষা করতে হলে প্রথমেই সমুদ্র রক্ষা বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। তারপরই পর্যটন বান্ধব অবকাঠামো নির্মাণ কিংবা 'মাষ্টার প্ল্যানে' যাওয়া যাবে। মতবিনিময় সভায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী জানান, চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন স্থাপনে ১৩ শ' কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে বর্তমানে দাতা সংস্থাগুলোর সঙ্গে দেনদরবার চলছে। অচিরেই প্রকল্পটি একনেকে তোলা হতে পারে। তিনি কক্সবাজার ইনস্টিটিউট অ্যান্ড পাবলিক লাইব্রেরিকে ভেঙে ৩০০ আসনের নতুন মিলনায়তনসহ পূর্ণাঙ্গ গণ গ্রন্থাগার নির্মাণের ঘোষণা দেন। কক্সবাজারের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় দুই উপদেষ্টা সূধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভার শুরুতে জেলা প্রশাসক কক্সবাজারের সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। এগুলো হল- কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক, বিদেশি পর্যটকদের জন্য 'এক্সক্লুসিভ ট্যুরিষ্ট জোন' গঠন, সোনাদিয়া দ্বীপকে 'এ্ক্সক্লুসিভ জোন' করার প্রস্তাব, পর্যটন শিল্পের প্রসারে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, চকরিয়ার মাতামুহুরী নদীতে ক্রসবাঁধ নির্মাণে বরাদ্দ, দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ১০৪ কিলোমিটার রেললাইন প্রকল্প বাস্তবায়ন, পর্যটন নগরী হিসেবে কক্সবাজারে গ্যাস লাইন স