২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট আড়াই বছর পর এক সঙ্গে চালু

আড়াই বছর পর বুধবার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট এক সঙ্গে চালু হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেছেন, আটটি ইউনিটের সবগুলোতে উৎপাদন শুরু হওয়ায় বুধবার থেকে জাতীয় গ্রিডে ৫০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে লোডশেডিং কমে আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 08:46 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়াই বছর পর বুধবার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট এক সঙ্গে চালু হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেছেন, আটটি ইউনিটের সবগুলোতে উৎপাদন শুরু হওয়ায় বুধবার থেকে জাতীয় গ্রিডে ৫০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে লোডশেডিং কমে আসবে। সর্বশেষ গত ২০০৬ সালের জানুয়ারি মাসে আশুগঞ্জ কেন্দ্রের আটটি ইউনিট একযোগে চালু ছিল বলে জানিয়েছেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) নূরুল আলম। তিনি বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্ধ থাকা ১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম সিসিএসটি ইউনিট চালু হওয়ায় সকাল ১১টা থেকে আটটি ইউনিটই এখন সচল।" যান্ত্রিক ত্র"টির কারণে গত বছরের ২০ অক্টোবর সিসিএসটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। গত আড়াই বছরে বিভিন্ন সময় বিভিন্ন ইউনিট বন্ধ থাকায় সবগুলো ইউনিটে একযোগে বিদ্যুৎ উৎপাদন হয়নি। নূরুল আলম জানান, বুধবার সকাল থেকে আশুগঞ্জ কেন্দ্রের এসটি(স্টিম টারবাইন)-১ নম্বর ইউনিটে ৬০, এসটি-২ নম্বর ইউনিটে ২৫, এসটি-৩ নম্বর ইউনিটে ৫০, এসটি-৪ নম্বর ইউনিটে ১৪০, এসটি-৫ নম্বর ইউনিটে ১৪০, জিটি(গ্যাস টারবাইন)-১ নম্বর ইউনিটে ৩৫, জিটি-২ নম্বর ইউনিটে ৩৫ এবং কমবাইন্ড সাইকেল স্টিম টারবাইন(সিসিএসটি) ইউনিটে ১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হওয়ায় লোডশেডিং কিছুটা কমে আসবে বলে আশা করছেন নূরুল আলম। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এর আটটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৭২৪ মেগাওয়াট। দেশের মোট উৎপাদনের ১৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে আশুগঞ্জ কেন্দ্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৮ ঘ.