২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন পুলিশের ১৯৩ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরে কর্মরত বাংলাদেশ পুলিশের ১৯৩ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরে কর্মরত বাংলাদেশ পুলিশের ১৯৩ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন। মঙ্গলবার পূর্ব তিমুরের রাজধানী দিলিতে এক অনুষ্ঠানে বাংলাদেশী শান্তিরক্ষীদের হতে পদক তুলে দেওয়া হয়। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের অধীনে বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীর এক হাজার ছয় জন সদস্য পূর্ব তিমুর, কসভো, কঙ্গো, সুদান, দারফুর, লাইবেরিয়া ও আইভরিকোস্টে শান্তিরক্ষায় নিয়োজিত আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/এসএনডি/২১২৩ ঘ.