২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা: ঘুষের মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারেকের আপিল

সাব্বির হত্যা ধামাচাপার মামলা বাতিলের আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন তারেক রহমান। আগামী ১৭ আগস্ট আপিল বিভাগে এ আবেদনের শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাব্বির হত্যা ধামাচাপার মামলা বাতিলের আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন তারেক রহমান। আগামী ১৭ আগস্ট আপিল বিভাগে এ আবেদনের শুনানি হবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এমএ মতিন মঙ্গলবার তারেকের আপিল আবেদন গ্রহণ করে এর ওপর শুনানির দিন ধার্য করেন। গত ৭ আগস্ট সাব্বির হত্যা ধামাচাপা মামলা বাতিল ও জামিন চেয়ে তারেকের করা আবেদন খারিজ করে হাইকোর্ট। একইসঙ্গে খারিজ আদেশের বিরুদ্ধে মঙ্গলবারের মধ্যে সরাসরি আপিল করার জন্যও আদালত তারেককে অনুমতি দেয়। হাইকোর্টের ওই আদেশ অনুযায়ী মঙ্গলবারই আপিল করে তারেক রহমান নিু আদালতে এ মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানান। তবে আপিল বিভাগের চেম্বার বিচারপতি নিু আদালতে মামলার কার্যক্রমের ওপর কোনও স্থগিতাদেশ না দিয়ে আবেদনটির শুনানি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানায়। গত ৬ মে সাব্বির হত্যা মামলা ধামাচাপা দেওয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আট জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন। গত বছরের ৪ অক্টোবর রমনা থানায় লুৎফুজ্জামান বাবর, শাহ ্আলমসহ ছয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন কমিশনের উপ সহকারী পরিচালক মো. আবুল কাশেম। ২০০৬ সালের ৪ জুলাই রাতে বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির আহমদকে হত্যা করা হয়। এই ঘটনায় গুলশান থানায় ওই বছরের ৭ জুলাই একটি হত্যা মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৯২১ ঘ.