২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে কাজ করছে সরকার: দেবাশীষ রায়

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অতীতে কোনো কোনো রাজনৈতিক সরকার আন্তরিক ছিল না মন্তব্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেছেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বেশ কিছু কাজ করেছে। তবে এর পূর্ণাঙ্গ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অতীতে কোনো কোনো রাজনৈতিক সরকার আন্তরিক ছিল না মন্তব্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেছেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বেশ কিছু কাজ করেছে। তবে এর পূর্ণাঙ্গ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।" রাজধানীর দৃক গ্যালারিতে সোমবার বিকেলে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড আয়োজিত 'আদিবাসী নারীর বিপদাপন্নতা' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অন্তরায় চিহ্নিত করে দেবাশীষ রায় আরো বলেন, "অনেক কর্মকর্তা ও জনগণ এটাকে কালো অধ্যায় এবং রাষ্ট্্রবিরোধী হিসেবে মনে করায় বাস্তবায়নে সমস্যা হচ্ছে। এজন্য তাদের সচেতন করতে হবে।" অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, "পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের দায়িত্ব সরকারের। যথাশিগগির এটি বাস্তবায়ন করা দরকার।" তিনি বলেন "পুরো সমাজেই নারীদের মানুষ হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে না। নারীর সমস্যা সমাধানে সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে নীতি-নির্ধারকদের বেশি ভূমিকা পালন করতে হবে।" সেমিনারে 'আদিবাসী নারীর বিপদাপন্নতা' শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর হিউম্যান রাইটস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি'র নির্বাহী পরিচালক ফজলুস সাত্তার। তিনি বলেন, "বিরাজমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বাধা ও বৈষম্যের কারণে আমাদের দেশের আদিবাসী নারীদের চতুর্মাত্রিক বিপন্নতা মোকাবেলা করতে হচ্ছে।" তিনি বলেন, "প্রথমত তারা (নারী) শ্রেণীগতভাবে বিপন্ন, কারণ তারা সমাজের দরিদ্রতম শ্রেণীর সদস্য, দ্বিতীয়ত লৈঙ্গিক বৈষম্যের কারণে বিপন্ন দশার সঙ্গে তাদের লড়াই করতে হচ্ছে। এছাড়া, সংখ্যালঘু স