২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়নবিরোধী অভিন্ন নীতিমালা করতে কেন নির্দেশ নয়- জানাতে রুল

অবিলম্বে যৌন নিপীড়নবিরোধী অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তার কারণ জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 04:42 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে যৌন নিপীড়নবিরোধী অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তার কারণ জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহাম্মদের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, মহিলা ও শিশু সচিব, শ্রম সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীর পক্ষে শুনানিতে অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজ বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অহরহ যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। স