২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি নিয়োগে কমিশনের সুপারিশ অগ্রাহ্য করতে পারবেন না রাষ্ট্রপতি

উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল কমিশনের সুপারিশ অগ্রাহ্য করার রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বাতিল করেছে হাইকোর্ট। অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করেএক রিটের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এম এ রশিদ, বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ এই রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল কমিশনের সুপারিশ অগ্রাহ্য করার রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বাতিল করেছে হাইকোর্ট। অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করেএক রিটের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এম এ রশিদ, বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এম এ রশিদ পুরো সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশটিকেই অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেন। অপর দুই বিচারপতি বিচারক নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল কমিশনের সুপারিশ চুড়ান্তভাবে অগ্রাহ্য করার রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতাকে অধ্যাদেশটির উদ্দেশ্য পরিপন্থি ও অধ্যাদেশটিকে অর্থহীন করার সামিল মন্তব্য করে অধ্যাদেশের এ সংক্রান্ত ৯ (৪) ধারাটিকে বাতিল ঘোষণা করেন। ফলে দুই এক ভোটে সুপ্রিম জুডিশিয়াল কমিশনের সুপারিশ অগ্রাহ্য করার রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বাতিল ঘোষিত হয়। তবে বিষয়টিতে আইনের প্রশ্ন ও সাংবিধানিক ব্যাখ্যা জড়িত থাকায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য হাইকোর্ট রিটকারীদের সনদ দিয়েছে। গত ১৬ মার্চ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশে প্রধান বিচারপতির নেতৃত্বে ৯ সদস্যের একটি কমিশনও গঠন করা হয়। আইনে কমিশনের অন্যান্য সদস্য করা হয় আইন মন্ত্রী, আপিল বিভাগের জ্যেষ্ঠতম ও দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সরকার ও বিরোধী দলীয় দুই সাংসদ, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও আইন সচিবকে। রিটকারী ইদ্রিসুর রহমানের কৌঁসুলি ড. শাহদীন মালিক বলেন, "রায়ে আমরা শতকরা ৯০ ভাগ জিতেছি। কারণ রিটটি দায়েরের পর সরকার সুপ্রিম জুডিশিয়াল কমিশনের ৯ সদস্যের মধ্যে দুই সাংসদ ও আইন সচিবকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টের আরও তিন বিচারপতিকে অর্