বাগেরহাট, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামপাল উপজেলার মালিডাঙ্গা এলাকায় খুলনা-মংলা সড়কে বুধবার রঞ্জন কুমার বাওয়ালী (৫০) নামে এক পথচারী বাসচাপায় নিহত হয়েছেন।
তার বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার বৈরাগীখালী গ্রামে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, দুপুরে খুলনা থেকে মংলা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস মালিডাঙ্গা এলাকায় রঞ্জনকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনান্থলে তিনি মারা যান।
পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাসটি আটক করা যায়নি।
এদিকে, খুলনা-মংলা সড়কের খাজুরা বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলবার সকালে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সেকেন্দার আলী মল্লি
bdnews24