২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯১ শতাংশ পোলিং বুথে নির্বাচনী প্রক্রিয়া 'ভালো' ছিল: ইডব্লিউজি

সোমবারের সিটি ও পৌর নির্বাচনে ৯১ শতাংশ পোলিং বুথে নির্বাচনী প্রক্রিয়া 'ভালো' ছিল বলে মন্তব্য করেছে ইলেকশন ওয়ার্কিং গ্র"প (ইডব্লিউজি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবারের সিটি ও পৌর নির্বাচনে ৯১ শতাংশ পোলিং বুথে নির্বাচনী প্রক্রিয়া 'ভালো' ছিল বলে মন্তব্য করেছে ইলেকশন ওয়ার্কিং গ্র"প (ইডব্লিউজি)। নির্বাচনের দুদিন পর বুধবার ইডব্লিউজি এক বিবৃতিতে এই মন্তব্য প্রকাশ করে। দেশের ৩৩টি নাগরিক সংগঠনের সমন্বয়ে নির্বাচন পর্যবেক্ষক গ্র"প ইডব্লিউজি গঠিত। নির্বাচনী প্রক্রিয়া 'ভালো' ছিল বলতে ইডব্লিউজি বুঝিয়েছে যেখানে 'কোনো অনিয়ম ঘটেনি'। তাদের হিসাবে ৯ শতাংশ বুথে নির্বাচনী প্রক্রিয়া ছিল 'মোটামুটি' যার অর্থ সেখানে 'কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যা সুষ্ঠু নির্বাচনে কোনো প্রভাব ফেলেনি।" চারটি সিটি করপোরেশন ও নয়টি পৌরসভায় ভোটের দিন ও তার আগের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করে ইডব্লিউজি। বিবৃতিতে বলা হয়, "৩০৭৫ জন পর্যবেক্ষকের কাছে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইডব্লিউজি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ৪ আগস্টের নির্বাচন সার্বিকভাবে গ্রহণযোগ্য হয়েছে।" এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া স্বাভাবিকভাবেই অনুসরণ করা হয়েছে বলে মন্তব্য করেছে ইডব্লিউজি। তবে পর্যবেক্ষকদের উপস্থিতিতে ব্যালট গণনা করলে নির্বাচনের স্বচ্ছতা বাড়তো বলে মনে করে জোটটি। পর্যবেক্ষণের ভিত্তিতে ২০০৮ সালের সংসদীয় নির্বাচন ও বাকি স্থানীয় নির্বাচন প্রক্রিয়াকে আরও প্রশ্নমুক্ত, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে ইডব্লিউজি কিছু সুপারিশ করেছে। এসব সুপারিশের মধ্যে রয়েছে- নির্বাচনী প্রক্রিয়ার নিয়মাবলীর মধ্যে ভোটার তালিকা, ভোটারের জাতীয় পরিচয়পত্র ও নির্বাচনী প্রক্রিয়া সন্নিবেশিত করা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত প্রশিক্ষণের ব্যবস্থা এবং ভোট চলাকালে ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এসকে/২০০৯ঘ.