২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় মঙ্গলবার ট্রাক চাপায় এক রিকশা যাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় মঙ্গলবার ট্রাক চাপায় এক রিকশা যাত্রী নিহত হয়েছেন। গাইবান্ধায় নৈশকোচ উল্টে মারা গেছেন এক যাত্রী। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, নগরীর বায়েজিদ বোস্তামী সড়কে ট্রাক চাপায় হিরণ আক্তার (৫২) নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার তোফাজ্জল হোসেনের স্ত্রী। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে বারটার দিকে বায়েজিদ বোস্তামী সড়কে বেবী সুপার মার্কেটের সামনে একটি রিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে রিকশা যাত্রী হিরণ পড়ে যান। এ সময় ট্রাকের চাপায় মাথা থেঁতলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। ট্রাকটি আটক করা যায়নি। এই ঘটনায় মামলা হয়েছে বলে ওসি জানান। গাইবান্ধা প্রতিনিধি, মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার সাদুল