রাজশাহী, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এক জন পুনর্নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২০৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে মনসুর রহমান, ২ নম্বর ওয়ার্ডে নোমানুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে মেরাজ উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডে সাজ্জাদ হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান, ৬ নম্বর ওয়ার্ডে আবুল হাসনাত, ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল জাব্বার, ৮ নম্বর ওয়ার্ডে আব্দুল হামিদ, ৯ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান বাবলু, ১০ নম্বর ওয়ার্ডে রিয়াজ উদ্দিন, ১১ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম তজু, ১২ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম বাবু, ১৩ নম্বর ওয়ার্ডে রবিউল আলম মিলু, ১৪ নম্বর ওয়ার্ডে মো. টুটুল, ১৫ নম্বর ওয়ার্ডে আব্দুস সোবহান, ১৬ নম্বর ওয়ার্ডে বেলাল আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডে শাহাদত আলী শাহু, ১৮ নম্বর ওয়ার্ডে শহীদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান টিটো, ২০ নম্বর ওয়ার্ডে মুস্তাক হোসেন, ২১ নম্বর ওয়ার্ডে নিজাম উল আজিম, ২২ নম্বর ওয়ার্ডে আবদুল হামিদ সরকার, ২৩ নম্বর ওয়ার্ডে বজলুল হক মন্টু, ২৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ২৫ নম্বর ওয়ার্ডে আকবার হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডে মখলেসুর রহমান, ২৭ নম্বর ওয়ার্ডে আনোয়ারুল আলম, ২৮ নম্বর ওয়ার্ডে আনসার আলী, ২৯ নম্বর ওয়ার্ডে জাহের হোসেন এবং ৩০ নম্বর ওয়ার্ডে শহীদুল ইসলাম পিন্টু।
সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড মিলিয়ে ১ নম্বর ওয়ার্ডে রাজিয়া সুলতানা; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মিলিয়ে ২ নম্বর ওয়ার্ডে ফারজানা হক; ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মিলিয়ে ৩ নম্বর ওয়ার্ডে মুসলিমা বেগম বেলী; ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড মিলিয়ে ৪ নম্বর ওয়ার্ডে বিলকিস বানু; ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড মিলিয়ে ৫ নম্বর ওয়ার্ডে ফিরোজা বেগম; ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড মিলিয়ে ৬ নম্বর ওয়ার্ডে সুফিয়া ইসলাম; ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড মিলিয়ে ৭ নম্বর ওয়ার্ডে কোহিনুর চৌধুরী; ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড মিলিয়ে ৮ নম্বর ওয়ার্ডে আনোয়ারা বেগম; ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড মিলিয়ে ৯ নম্বর ওয়ার্ডে নুরুন্নাহার বেগম; ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড মিলিয়ে ১০ নম্বর ওয়ার্ডে মাসুদা মল্লিক।
মঙ্গলবার সকাল পৌনে ৬টায় রাজশাহী বিভাগীয় সহকারী রিটার্নিং অফিসার মীর মো. শাহাজাহান সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমআই/১৩০৮ ঘ.
bdnews24