২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে বাটা জুতার শো-র রুমে চুরি

রাজধানীর মতিঝিলে রোববার রাতে বাটা জুতার একটি শো-র রুমে চুরি হয়েছে। তালা ভেঙে চোরেরা নগদ টাকাসহ ১৫/১৬ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মতিঝিলে রোববার রাতে বাটা জুতার একটি শো-র রুমে চুরি হয়েছে। তালা ভেঙে চোরেরা নগদ টাকাসহ ১৫/১৬ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। কর্মচারিরা পুলিশের কাছে করা অভিযোগে বলেছেন, সোমবার সকালে দোকানে গিয়ে তারা তালা ভাঙা পান। দোকানে প্রবেশ করে দেখা যায় ক্যাশ বাক্স ভাঙা এবং কিছু মাল নেই। মালামাল ও নগদ চুরি মিলিয়ে ১৫/১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, শো রুমে রাতে কোন নিরাপত্তাকর্মী ছিল না। কেউ গ্রেপ্তার বা মালামাল উদ্ধার হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১৪২ঘ.