২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে কাউন্সিলর প্রার্থী রনি আটক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমদ রনিকে সোমবার দুপুরে আটক করেছে পুলিশ। এদিকে গোলাপগঞ্জ পৌর এলাকার মেয়র পদপ্রার্থী জাকারিয়া আহমদ পাপলুকে ৪৫ হাজার টাকাসহ আটক করার পর মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 11:33 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

সিলেট, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমদ রনিকে সোমবার দুপুরে আটক করেছে পুলিশ। এদিকে গোলাপগঞ্জ পৌর এলাকার মেয়র পদপ্রার্থী জাকারিয়া আহমদ পাপলুকে ৪৫ হাজার টাকাসহ আটক করার পর মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা দেড়টার দিকে ২৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি নেতা সেলিম আহমদ রনি ও আরেক কাউন্সিলর পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা লিপনের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসলে রনি একজন পুলিশ সদস্যের ওপর হামলা চালান। উপ নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মিজানুর রহমান জানান, নির্বাচনী কাজে বাধা দান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগে সেখানে উপস্থিত নির্বাহী মেজিস্ট্রেট রনিকে আটক করেন। এদিকে গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা খলিলুর রহমান জানান, র‌্যাব সদস্যরা দুপুরে আওয়ামী লীগ নেতা পাপলু ও তার মামা চেরাগ আলীকে ৪৫ হাজার টাকাসহ আটক করে। গোলাপগঞ্জ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ উদ্দিন আহমেদ বলেন, মুচলেকা রেখে পাপলু ও চেরাগ আলীকে ছেড়ে দেওয়া হয়েছে। এ সাধারণ ডায়েরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/১৫৪০ ঘ.