২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ভোটের পরিবেশে সন্তুষ্ট প্রার্থীরা

কঠোর নিরাপত্তার মধ্যে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। ভোটগ্রহণের সার্বিক পরিবেশে সন্তুষ্ট প্রার্থীরা। তারা বলেছেন, ছোটখাটো কিছু সমস্যা হলেও ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 10:23 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক বরিশাল, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কঠোর নিরাপত্তার মধ্যে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। ভোটগ্রহণের সার্বিক পরিবেশে সন্তুষ্ট প্রার্থীরা। তারা বলেছেন, ছোটখাটো কিছু সমস্যা হলেও ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে। ভোটকেন্দ্রের সামনে নির্বাচনী ক্যাম্প বসিয়ে ভোটারদের প্রভাবিত করাসহ বিভিন্ন অভিযোগে বরিশালের কয়েকটি কেন্দ্র থেকে ১২ জনকে আটকের কথা জানিয়েছেন র‌্যাব- ৮ এর উপ-পরিচালক এ কে এম মামুনুর রশিদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোট কেন্দ্রের সামনে নির্বাচনী ক্যাম্প বসানো নিষিদ্ধ হলেও বিভিন্ন প্রার্থীর সহযোগীরা সেখানে ক্যাম্প করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল। তারা র‌্যাব সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহারের পাশাপাশি ভোটারদের হুমকিও দিয়েছে বলে অভিযোগ রয়েছে।" এসব অভিযোগে আলেকান্দা শিশু পরিবার বিদ্যালয়, সরকারি অন্ধ স্কুল, ব্যাপ্টিস্ট মিশন উচ্চ বিদ্যালয় ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ১২ জনকে আটক করা হয়। রির্টানিং কর্মকর্তা ও উপ বিভাগীয় নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম বেলা দেড়টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ২২টি কেন্দ্র ঘুরেছি। সেখানে গড়ে ৫১ শতাংশ ভোট পড়েছে। জামায়াত সমর্থিত মেয়র প্রাথী বিএনপির বহি