সিলেট, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর সেলিম আহমদ রনিকে সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা দেড়টার দিকে ২৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি নেতা রনি ও আরেক কাউন্সিলর পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা লিপনের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসলে রনি একজন পুলিশ সদস্যের ওপর হামলা চালান।
নির্বাচনী কাজে বাধা দান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগে রনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪৩০ ঘ.
bdnews24