২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ মামলায় সাতক্ষীরায় একজনের ১৪ বছর কারাদণ্ড

একটি অপহরণ মামালায় এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

সাতক্ষীরা আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি অপহরণ মামালায় এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রোববার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মোতাজিদুর রহমান এই রায় দেন। দণ্ডিত ব্যক্তি হলেন- মো. মহসিন গাজী (৩৮)। তিনি সদর উপজেলার গোদাঘাটা গ্রামের বরকতউল্লাহ গাজীর ছেলে। তিনি এখন জেলহাজতে রয়েছেন। ২০০৫ সালের ৭ জুলাই সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের ইসমাইল মণ্ডলের মেয়ে ফতেমা খাতুনকে (১২) স্কুল থেকে বাড়ি ফেরার পথে মহসিন গাজী অপহরণ করেন। ফাতেমা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এ ব্যাপারে একই বছরের ১৪ জুলাই তার ভাই জিয়াউল মণ্ডল সদর থানায় একটি মামলা করেন। সদর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম তদন্ত শেষে মহসিনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌসুলি (এপিপি) হোসনেয়ারা হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৭ ঘ.