২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থায় নির্বাচনী নিরাপত্তা আরও নিশ্চিত হয়েছে: সিইসি

সোমবার অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনে জরুরি অবস্থা কোন সমস্যা নয় বরং নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 09:28 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনে জরুরি অবস্থা কোন সমস্যা নয় বরং নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। তিনি বলেন, "জরুরি অবস্থা থাকুক বা না থাকুক এখন বিষয় হচ্ছে ভোট দেওয়া। এখন নির্বাচনী প্রচারণার কোন বিষয় নেই। জরুরি অবস্থার মধ্যে নির্বাচনী নিরাপত্তা আরও নিশ্চিত হয়েছে।" রোববার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চার সিটি ও নয় পৌরসভায় সোমবার অনুষ্ঠেয় নির্বাচনী পরিবেশ 'অতীতের যেকোন সময়ের চেয়ে ভালো' এ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেন, "আশা করি একটি খুব সুন্দর নির্বাচন হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ভোটাররা নির্বিঘে