ঢাকা, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের আকাশে শনিবার শাবান মাসের চাঁদ দেখা গিয়েছে। সে অনুযায়ী আগামী ১৬ আগস্ট শনিবার রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শনিবার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওই সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সহ সভাপতি ও ধর্ম সচিব মুহম্মদ আতাউর রহমান। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক মো. ফজলুর রহমান, স্পারসোর চেয়ারম্যান মো. নাজমুল হুদা খান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মামুনুর রশীদ চৌধুরী, প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ এইচ এম আফজাল হোসেন, আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক শাহ আলম, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ ইসলাম গণী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতীব মুফতি মুহাম্মদ নূরুদ্দীন এবং লালবাগ শাহী জামে মসজিদের খতীব ক্বারী মাওলানা আবু রায়হানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির অন্য সদস্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/২১২১ঘ.
bdnews24