ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে ও টাঙ্গাইলে শুক্রবার সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।
এর মধ্যে শেরপুরে সন্ধ্যার দিকে একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্র"টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে বাবা-ছেলেসহ চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
টাঙ্গাইলে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস সংঘর্ষে মারা গেছেন পাঁচজন। আহত হয়েছেন আরও চারজন।
আমাদের শেরপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার ছয়ঘড়িপাড়া এলাকায় শেরপুর-জামালপুর সড়কে এ বাস দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন- শ্রীবর্দী উপজেলার কুড়
bdnews24