২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জেলগেট থেকে আবার গ্রেপ্তার

জামিনে মুক্ত হয়ে বের হয়ে আসার সময় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে জেলগেট থেকে আবার গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসার সময় জয়দেবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে আবার কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

গাজীপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামিনে মুক্ত হয়ে বের হয়ে আসার সময় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে জেলগেট থেকে আবার গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসার সময় জয়দেবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে আবার কাশিমপুর কারাগারে পাঠানো হয়। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম খান সাংবাদিকদের জানান, জেলগেটে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সভা সমাবেশ করায় জরুরিবিধি ভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে তিনি সাধারণ ডায়েরি করেন এবং গ্রেপ্তার করে জয়দেবপুর থানায় আনেন। পরে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, গাজীপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত মোশাররফ হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। স্থানীয় একজন সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টা ২০ মিনিটে মোশাররফ হোসেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের গেইট দিয়ে বেরিয়ে আসেন। এ সময় সেখানে চট্টগ্রাম থেকে আসা অর্ধশতাধিক দলীয় নেতা কর্মী এবং আত্মীয় স্বজনরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। হাস্যোজ্জ্বল মোশাররফ হোসেন কয়েক পা এগুনোর পর গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জিহাদুল কবির সামনে এসে বলেন, "স্যার আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে"। মোশাররফ হোসেন কোনো কথা না বলে পুলিশের গাড়িতে ওঠেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৬ ঘ.