২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

নগরীর আগ্রাবাদ এক্সেস রোড থেকে বৃহস্পতিবার ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সাহেব আলী শেখ, জাহাঙ্গীর আলম এবং ছিনতাইকারীদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশা চালক মো. হালিম। তাদের অপর এক সহযোগী পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিডনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর আগ্রাবাদ এক্সেস রোড থেকে বৃহস্পতিবার ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সাহেব আলী শেখ, জাহাঙ্গীর আলম এবং ছিনতাইকারীদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশা চালক মো. হালিম। তাদের অপর এক সহযোগী পালিয়ে গেছে। হালিশহর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মোতাহারুল ইসলাম নামে এক ব্যবসায়ী আগ্রাবাদের ইসলামী ব্যাংক শাখা থেকে ২৭ হাজার টাকা তুলে অটোরিকশায় অলংকার যাচ্ছিলেন। অনুসরণ করে আসা তিন ছিনতাইকারী আগ্রাবাদ মোড়ে তার সহযাত্রী হিসাবে অটোরিকশায় ওঠে। অটোরিকশা আগ্রাবাদ এক্সেস রোডের রাজমুকুট কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নিয়ে ব্যবসায়ীকে নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ব্যবসায়ীর চীৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে অটোরিকশাসহ ছিনতাইকারীদের আটক এবং টহল পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, আটক ছিনতাইকারীদের কাছ থেকে ১১ হাজার টাকা উদ্ধার এবং মামলা হয়েছে। এছাড়া মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার রাতে নগরীর খুলশী থানার নাসিরবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিন দেলোয়ার (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। শাহিন মিরসরাই উপজেলার সদরমাড় দিঘী এলাকার জহির আহমেদের ছেলে। তার বিরুদ্ধে মিরসরাই ও নগরীর বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/কিউএইচ/এমএসবি/২১৫১ ঘ.