২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশন গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

স্বেচ্ছায় অপরাধ স্বীকার করে ক্ষমা পাওয়ার জন্য 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গঠন (ট্রুথ কমিশন) সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্বেচ্ছায় অপরাধ স্বীকার করে ক্ষমা পাওয়ার জন্য 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গঠন (ট্রুথ কমিশন) সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বিচারপতি হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান, সাবেক মহা হিসাব নিরীক্ষক আসিফ আলী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুর রশীদ খানকে সদস্য হিসেবে আগামী পাঁচ মাসের জন্য নিয়োগ করা হয়েছে। এতে আরও বলা হয়, বিচারপতি হাবিবুর রহমান খান চেয়ারম্যান পদে থাকার সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কর্মরত একজন বিচারকের বেতন