ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো মামলায় অভিযুক্ত সাবেক নৌপরিবহন মন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
গত ২৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চে দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পান সায়মন ।
বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাইকোর্টে জামিন পাওয়ায় সায়মনকে মুক্তি দেওয়া হয়েছে।
এই মামলায় ইতিমধ্যে আবদুল মান্নান ভুঁইয়া, মতিউর রহমান নিজামী ও এমকে আনোয়ার জামিনে মুক্তি লাভ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এসকে/২০২৬ঘ.
bdnews24