২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বানীর পরিচালক জয়নালের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও হীরা উদ্ধারের মামলায় হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নালের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও হীরা উদ্ধারের মামলায় হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নালের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করেছে আদালত। বিকেলে ঢাকার ১ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবুল বাশার জয়নালের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৩০ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। জয়নালের পক্ষে অ্যাডভোকেট আবদুর রেজাক খান তার মক্কেলকে এ মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানালে বিচারক তা নাকচ করে দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী। গত বছর ২৯ অক্টোবর রাতে জয়নালের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা প্রায় সাড়ে ২৮ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা, বিপুল পরিমাণ সোনা ও হীরার গহনা, মদ, অস্ত্র ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে। পরদিন র‌্যাব-৩ এর উপপরিদর্শক মো. শাহজাহান মোহাম্মদপুর থানায় এ ব্যাপারে মামলা করেন। গত ৪ নভেম্বর র‌্যাব জয়নালকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২০০৬ ঘ.