২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআরসির সাঈদ, গ্যাটকোর গালিব-তানভীরসহ কয়েকজনের জামিন

এইচআরসি গ্র"পের প্রধান নির্বাহী সাঈদ হোসেন চৌধুরী, সাবেক সাংসদ এমএ হাশেম, ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, গাজী নজরুল ইসলাম, উত্তরা গ্র"পের চেয়ারম্যান গিরিধারীলাল মোদী ও গ্যাটকো পরিচালক সৈয়দ গালিব আহমেদ ও সৈয়দ তানভীর আহমেদ হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, ২৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এইচআরসি গ্র"পের প্রধান নির্বাহী সাঈদ হোসেন চৌধুরী, সাবেক সাংসদ এমএ হাশেম, ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, গাজী নজরুল ইসলাম, উত্তরা গ্র"পের চেয়ারম্যান গিরিধারীলাল মোদী ও গ্যাটকো পরিচালক সৈয়দ গালিব আহমেদ ও সৈয়দ তানভীর আহমেদ হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বিভিন্ন মামলায় অভিযুক্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও মোহাম্মদ ইমদাদুল হক আজাদের বেঞ্চ মঙ্গলবার তাদের জামিন দেয়। জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত মামলায় এইচআরসি গ্র"পের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী চার মাসের জন্য জামিন পেয়েছেন। তার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান। বিএনপির সাবেক সংসদ এম এ হাশেম জমি দখলসংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তাকে ৬ মাসের জামিন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এ মামলার কার্যক্রমও ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুল হক। জামায়াতে ইসলামী দলের সাবেক সাংসদ ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে একটি চাঁদাবাজির মামলায় ২ মাসের জামিন ও মামলাটির কার্যক্রমও দুই মাসের জন্য স্থগিত করেছে আদালত। পাশাপাশি মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবে না সরকারকে তার কারণ জানাতেও আদেশ দিয়েছে আদালত। তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। জামায়াতের আরেক সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম জামিন পেয়েছেন দু মাসের জন্য। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরিদ আহমেদ। উত্তরা মটরসের চেয়ারম্যান গিরিধারীলাল মোদীকে অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় দুই মাসের জামিন দিয়ে মামলার কার্যক্রমও দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তা চার সপ্তাহের মধ্যে জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি আদেশ জারি করা হয়েছে। মোদীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। গ্যাটকো পরিচালক সৈয়দ গালিব আহমেদ ও সৈয়দ তানভীর আহমেদকে দুই মাসের জামিন হাইকোর্টের একই বেঞ্চ। তাদের বিরুদ্ধে এ মামলার কার্যক্রমও দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া এ মামলাটির কার্যক্রমও কেন বাতিল করা হবে না সরকার ও দুদককে তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপোতে মাল ওঠানো-নামানোর কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) বাগিয়ে নেওয়ার অভিযোগে করা দুদকের মামলার ১৩ আসামির অন্যতম এ দুজন। এছাড়া হাইকোর্টের একই বেঞ্চ মঙ্গলবার সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী কামরুন্নাহার এবং সাবেক সাংসদ সালাহউদ্দীন আহমদের স্ত্রী শামসুন্নাহারের মামলার কার্যক্রমও স্থগিত করেছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলা দুটির কার্যক্রম কেন বাতিল করা হবে না তারও কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএইচডি/এসকে/এমএইচবি/২০২৩ ঘ.