জয়পুরহাট, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুর স্টেশনের কাছে মঙ্গলবার সকালে আন্তঃনগর ট্রেন রূপসার একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
স্টেশন মাস্টার আব্দুল হামিদ জানান, সৈয়দপুর থেকে আসা ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে আক্কেলপুর স্টেশন ছেড়ে যাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ সিগনালের কাছে দুুর্ঘটনায় পড়ে।
রেল লাইনের সংযোগ স্থলের নাট খুলে যাওয়ায় ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয় বলে স্টেশন মাস্টার জানান।
এদিকে, ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে থাকলেও দুপুর পর্যন্ত কোন উদ্ধার ট্রেন সেখানে পৌঁছেনি। এতে ওই ট্রেনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/১৫২১ঘ.
bdnews24