ঢাকা জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে একটি সিএনজি-চালিত যাত্রীবাহী বাসে আগুন লেগে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
তেজগাঁও থানার উপপরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,সকাল সাড়ে ১১টার দিকে মীরপুর থেকে গুলিস্তানগামী বাসটি (ঢাকা মেট্রো জ ১৪-৫০২) ফার্মগেট পুলিশ বক্সের কাছে সিগন্যালে থামার পর এতে হঠাৎ করে আগুন লেগে যায়। আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন।
উপপরিদর্শক মিজানুর রহমান জানান, 'চয়েস' ট্র্যান্সপোর্ট কোম্পানির বাসটির সিট, ইঞ্জিনসহ সবকিছুই পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারে ত্র"টি থাকায় এই আগুনের ঘটনা ঘটেছে।
অননুমোদিত ওয়ার্কশপ থেকে ত্র"টিপূর্ণ নিম্নমানের সিলিন্ডার ব্যবহার করায় দেশে প্রায়ই গ্যাসচালিত যানবাহনে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বড় বিস্ফোরণে কিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৩৩০ঘ.
bdnews24