২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির সঙ্গে সংলাপ শিগগিরই: গোলাম কাদেরের আশাবাদ

সংলাপে বসার বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা চলছে জানিয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের আশা প্রকাশ করেছেন, বিএনপির সঙ্গে সংলাপ শিগগিরই হবে। দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 11:56 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপে বসার বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা চলছে জানিয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের আশা প্রকাশ করেছেন, বিএনপির সঙ্গে সংলাপ শিগগিরই হবে। দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। গোলাম কাদের সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "আমাদের পক্ষ থেকে বিএনপির সঙ্গে যোগাযোগ চলছে। প্রক্রিয়াও বেশ এগিয়েছে। আশা করছি, শিগগিরই সংলাপ অনুষ্ঠান সম্ভব হবে।" বিএনপিকে সংলাপে আনতে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এ কথা বলেন। সাংবাদিকরা খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "উনার মুক্তির প্রক্রিয়া চলছে। কবে মুক্তি হবে সে সময় নির্দিষ্ট করে বলা মুশকিল, তবে আলোচনা এগুচ্ছে। আশা করছি, দ্রুতই তা হবে।" খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির সঙ্গে সংলাপের ক্ষেত্রে কোনও সমস্যা রয়েছে কিনা- প্রশ্ন করা হলে সংলাপের দায়িত্বপ্রাপ্ত অন্যতম এ উপদেষ্টা বলেন, "সমস্যা তো তেমন নেই, তবে দুই পক্ষকে তো বসতে হবে। বসার ক্ষেত্রেই কিছু সমস্যা হচ্ছে। তবে তা সমাধান হয়ে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এসকে/১৭৫২ঘ.