২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আসছেন রাহুল গান্ধী

ভারতীয় কংগ্রেস দলের এমপি ও সভানেত্রী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী চারদিনের সফরে শুক্রবার ঢাকা আসছেন। তিনি ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের দারিদ্র্য বিমোচন কর্মসূচি ঘুরে দেখবেন। পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় কংগ্রেস দলের এমপি ও সভানেত্রী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী চারদিনের সফরে শুক্রবার ঢাকা আসছেন। তিনি ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের দারিদ্র্য বিমোচন কর্মসূচি ঘুরে দেখবেন। পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "ব্র্যাকের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন রাহুল গান্ধী। সফর শেষে ৫ আগস্ট তিনি ঢাকা ছাড়বেন।" ব্রাকের গণসংযোগ বিভাগের পরিচালক আনোয়ারুল হক জানান, রাহুল গান্ধী তাদের সংস্থার কিছু উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন। তিনি গ্রামীণ ব্যাংকের কিছু কার্যক্রমও দেখবেন। রাহুলের বাংলাদেশ সফরের সময় নিরাপত্তা ব্যবস্থার তদারক করবে ভারতের ব্ল্যাকক্যাট কমান্ডো বাহিনী। সোমবার এর অগ্রবর্তী দল হিসেবে ১০ সদস্য ঢাকায় আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএইচবি/২২৫০ ঘ.