২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সিটির খসড়া তালিকায় ভোটার প্রায় ৩৫ লাখ

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকার খসড়া ভোটার তালিকা রোববার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী ডিসিসিতে ৩৪ লাখ ৯৭ হাজার ৯৫ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকার খসড়া ভোটার তালিকা রোববার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী ডিসিসিতে ৩৪ লাখ ৯৭ হাজার ৯৫ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। বাদপড়া ভোটাররা আগামী ২৮ জুলাই (সোমবার) থেকে ১১ আগস্ট পর্যন্ত তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবেন। খসড়া তালিকার ত্র"টি সংশোধনের সুযোগও থাকবে এ সময়। পুরো প্রক্রিয়া শেষে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রোববার খসড়া তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ডিসিসি'র বাদ পড়া ভোটাররা আগামী ১৫ দিন নিবন্ধনের সুযোগ পাবেন। নিবন্ধনের জন্য তাদের বয়স প্রমাণের যে কোনো সনদ, বাসস্থানের বা যে এলাকায় ভোটার হতে চান সেখানকার ঠিকানা প্রমাণের জন্য পাসপোর্ট, শিক্ষা সনদ, বাড়ি ভাড়ার রশিদ বা যে কোনো সেবা খাতের (গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি) বিল এবং শনাক্তকরণের জন্য একজন ভোটারকে (ইতোমধ্যে নিবন্ধিত) সঙ্গে আনতে হবে।" খসড়া তালিকা নিয়ে ভোটারদের আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ আগস্ট। এসব দাবি বা আপত্তি ২১ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে কমিশন। এরপর সংশোধিত তথ্য ৩০ আগস্টের মধ্যে তালিকাভুক্ত করা হবে। ঢাকার বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খসড়া ভোটার তালিকা জেলা ও থানা নির্বাচন কার্যালয়, ওয়ার্ড কমিশনারের কার্যালয় ও ভোটার তালিকার সহকারী নিবন্ধন কর্মকর্তার কার্যালয়ে রাখা হবে। তালিকা সম্পর্কে আপত্তি থাকলে তা সংশোধনের জন্য আবেদন ফরম জেলা ও থানা নির্বাচন কার্যালয় ও নিবাচন কমিশনের ওয়েব সাইটে পাওয়া যাবে। জেলা নির্বাচন কর্মকর্তা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কার্যালয় দুটির ঠিকানা- ৬৮৬, উত্তর শাহজাহানপুর ও ৬৭, পশ্চিম আগারগাঁও। নির্বাচন কমিশন ওয়েবসাইটের ঠিকানা: www.ecs.gov.bd গত ১ ডিসেম্বর থেকে ডিসিসি এলাকায় ভোটার তালিকার কার্যক্রম শুরু হয়। এরপর নাম নিবন্ধনের সময় তিন দফা বাড়ানো হয়। এর আগে গত বছর ২২ জানুয়ারির বাতিল নির্বাচনের আগে করা তালিকায় ডিসিসিতে ভোটার সংখ্যা ছিলো ৩৯ লাখ ৭৮হাজার ৬২৭জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসএনডি/১৮২২ঘ.