২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় মাস ওএসডি থাকার পর বিএসটিআইতে নিযুক্ত রোকন উদ-দৌলা

ভেজালবিরোধী অভিযানের জন্য খ্যাত ম্যাজিস্ট্রেট রোকন উদ-দৌলার পদায়ন হয়েছে। প্রায় নয় মাস ওএসডি থাকার পর পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) উপ-পরিচালক পদে রোববার তাকে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজালবিরোধী অভিযানের জন্য খ্যাত ম্যাজিস্ট্রেট রোকন উদ-দৌলার পদায়ন হয়েছে। প্রায় নয় মাস ওএসডি থাকার পর পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) উপ-পরিচালক পদে রোববার তাকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার সংস্থাপন মন্ত্রণালয় রোকন উদ-দৌলার নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করে। গত বছরের ২১ অক্টোবর এক সেমিনারে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা নিয়ে এক উত্তপ্ত বক্তব্যের পর রোকন উদ-দৌলাকে ঢাকার মহানগর হাকিমের পদ থেকে সরিয়ে নিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হয়। 'সুশাসনের জন্য বিচার বিভাগের স্বাধীনতা' শীর্ষক ওই সেমিনারে রোকন উদ-দৌলা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করায় নির্বাহী হাকিম এবং বিচার বিভাগীয় হাকিমদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে অভিযোগ করে তা দূর করতে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি ২০২১ সাল পর্যন্ত স্থগিত রাখার দাবি করেন। একইসঙ্গে এ বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য পাওয়া না গেলে নির্বাহী বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাজ বন্ধ করে দেওয়ার আহ্বানও জানান তিনি। পরে অবশ্য রোকন উদ-দৌলা তার ওই বক্তব্যের জন্য ক্ষমা চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এসকে/১৮১৫ঘ.