২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট বোমা হামলা: শেরপুরে সাত জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের মত শেরপুরে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গিদের বোমা হামলা মামলার অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 10:13 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

শেরপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের মত শেরপুরে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গিদের বোমা হামলা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত নয় জঙ্গির মধ্যে সাতজনের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। রোববার শেরপুরের দায়রা জজ ও বিশেষ আদালতের বিচারক মো. মুরশিদ আলম অভিযোগ গঠন করেন। অভিযুক্ত সাতজন হলেন- জেএমবি জঙ্গি সালাহ উদ্দিন ওরফে সালেহীন, মুজাহিদুল ইসলাম সুমন, হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, আব্দুল মান্নান, নাজমুল হাসান ওরফে রোমান ও মোস্তাফিজুর রহমান। এদের মধ্যে সালেহীনকে অপর একটি মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এজাহারভুক্ত জেএমবির শীর্ষনেতা শায়খ মাওলানা আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের ফাঁসি ইতোমধ্যেই কার্যকর হওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১১টার দিকে জেএমবি জঙ্গিরা শেরপুর জেলা ও দায়রা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় চত্বর, নিউমার্কেট, বাস টার্মিনাল ও খোয়ার পাড় এলাকায় এক যোগে বোমা হামলা চালায়। এ ঘটনায় শেরপুর সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। ২০০৫ সালের ১৭ নভেম্বর সাত জঙ্গিকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে গত বছর ৯ এপ্রিল নয়জন জঙ্গিকে আসামি করে দেওয়া হয় সম্পূরক অভিযোগপত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০০ ঘ.