২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সিটি নির্বাচন অক্টোবরে: আনোয়ারুল

আগস্টে চার সিটি কর্পোরেশনে নির্বাচন শেষে অক্টোবর মাসেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 09:04 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগস্টে চার সিটি কর্পোরেশনে নির্বাচন শেষে অক্টোবর মাসেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। আনোয়ারুল ইকবাল বলেন, "আগামী অক্টোবর মাসেই ডিসিসি নির্বাচন হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে উপজেলা নির্বাচনের সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে রোববার ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে।" এর আগে আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এডিপি পর্যালোচনায় মাসিক সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব আ ত ম ফজলুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৪৫৮ ঘ.