ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যার দিন ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করে বিএনপি-জামায়াত জোট সরকারের নেওয়া সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ ও বিচারপতি এম আশফাকুল ইসলামের বেঞ্চ রোববার এ রায় দেয়।
এর ফলে ১৫ আগস্ট সরকারি ছুটি বহাল হলো বলে আইনজীবীরা জানিয়েছেন।
১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার দিন ১৫ আগস্টকে শোক দিবস ও দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করে আওয়ামী লীগ। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে ওই ছুটি বাতিল করে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে খুন হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/জিএনএ/১৩১৭ ঘ.
bdnews24