২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাসের ধাক্কায় নিহত ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়ায় রোববার সকালে বাসের ধাক্কায় একটি মটর সাইকেলের চালক ও দুই আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 08:08 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

টাঙ্গাইল, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়ায় রোববার সকালে বাসের ধাক্কায় একটি মটর সাইকেলের চালক ও দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, আব্দুল লতিফ (২০), আমিনুর রহমান (৩৫) ও জাকির হোসেন (২৫)। আমিনুর ও জাকিরের বাড়ি মির্জাপুরের ওয়াশী ইউনিয়নের কাউলজানী গ্রামে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, রোববার সকালে আমিনুর ও জাকির ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে একটি মটর সাইকেল ভাড়া নেন। মটর সাইকেলটি সকাল সাড়ে ৯টার দিকে চরপাড়া এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস এটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪১০ ঘ.