২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের কেশবপুরে দু'ব্যবসায়ী খুন

যশোরের কেশবপুরে শুক্রবার রাতে আব্দুল গনি সরদার (৪০) ও আকবর হোসেন (২২) নামে দু'ব্যবসায়ী খুন হয়েছেন। কেশবপুর থানার উপ পরিদর্শক আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের পাট ব্যবসায়ী আব্দুল গনি সরদার শুক্রবার রাতে মাদল কোর্ট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

যশোর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের কেশবপুরে শুক্রবার রাতে আব্দুল গনি সরদার (৪০) ও আকবর হোসেন (২২) নামে দু'ব্যবসায়ী খুন হয়েছেন। কেশবপুর থানার উপ পরিদর্শক আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের পাট ব্যবসায়ী আব্দুল গনি সরদার শুক্রবার রাতে মাদল কোর্ট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে হত্যা করে। এদিকে, শনিবার সকালে সুফলা কাটি গ্রামের ধান ক্ষেত থেকে আকবর হোসেনের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার রাতে কলাগাছি বাজারে নিজের মুদি দোকানে বাবাকে বসিয়ে রেখে তিনি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান। এরপর তার খোঁজ পাওয়া যায়নি। দু'ব্যবসায়ীর পরিবারের ধারণা দুর্বৃত্তরা তাদের হত্যা করে মটর সাইকেল ও টাকা ছিনতাই করেছে। হত্যার ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ আটক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২২১ ঘ.