২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় পলাশ ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৮টার দিকে ঘর থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 06:18 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় পলাশ ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৮টার দিকে ঘর থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে। পলাশের স্বজনরা জানায়, রাত ৮টার দিকে কয়েকটি ছেলে পলাশকে তার শহরের কাউতলীর বাসা থেকে ডেকে নেয়। বাড়ির একটু দূরে নিয়েই তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা 'ডাকাত-ডাকাত' চিৎকার দিতে দিতে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কী কারণে পলাশকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।" লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.