২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদলীয় জোটে অনেক পীর-মাশায়েক রয়েছেন: মুজাহিদ

খালেদা জিয়াকে ছাড়া দেশ বাঁচানো যাবে না- এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি বলেছেন, "খালেদার নেতৃত্বাধীন চার দলীয় জোটে অনেক পীর-মাশায়েক রয়েছেন। তাঁরা ছাড়া দেশে শান্তি আসবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

নাটোর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে ছাড়া দেশ বাঁচানো যাবে না- এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি বলেছেন, "খালেদার নেতৃত্বাধীন চার দলীয় জোটে অনেক পীর-মাশায়েক রয়েছেন। তাঁরা ছাড়া দেশে শান্তি আসবে না।" শুক্রবার নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতের সমাবেশে মুজাহিদ এ কথা বলেন। অবিলম্বে খালেদার মুক্তি দাবি করে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, "আপনাদের ভয় নেই। খালেদা জিয়া বের হয়ে আসলে আপনাদের ওপর প্রতিশোধ নিবেন না। তিনি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না।" সরকার সংস্কারের নামে দল ভাঙ্গছে অভিযোগ করে তিনি বলেন, "আপনারা সংস্কারের কি জানেন? জামায়াতে ইসলামীর কাছ থেকে সংস্কার শিখে নিবেন। জামায়াতের মধ্যে যে গণতন্ত্র ও জবাবদিহিতা রয়েছে তা সবার জন্য শিক্ষনীয়।" প্রাথমিক শিক্ষা বেসরকারি সংগঠনের হাতে তুলে দেওয়ার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, "সরকার এই পদক্ষেপের মাধ্যমে দেশের বেসিক এডুকেশন নষ্ট করে দেওয়ার বিদেশি চক্রান্তে জড়িয়ে পড়েছে।" দুদক দমন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশ্য করে মুজাহিদ বলেন, "আপনারা দরবেশের মত মানুষ মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করেছেন। আপনাদের কি একটুও লজ্জা করে না? নিজামী জীবনে একটি টাকাও দুর্নীতি করেননি। মন্ত্রী হয়ে দেশের সেবা করেছেন।" "দুর্নীতি দমন কমিশন-দুদকের জ