২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মুদ্রাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অক্ট্রয় মোড় এলাকায় শুক্রবার সকালে ভারতীয় মুদ্রাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2008, 06:32 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অক্ট্রয় মোড় এলাকায় শুক্রবার সকালে ভারতীয় মুদ্রাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছে ১ লাখ ভারতীয় মুদ্রা পাওয়া গেছে বলে জানিয়েছেন সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রওশন কবির। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী নতুন টিকলিরচর গ্রামের মোহাম্মদ ফিটু (৩৬) ও রবিউল ইসলাম (৩৮)। (এসআই) রওশন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অক্ট্রয় মোড় এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ফিটু ও রবিউলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ৫০০ রুপির ২০০টি নোট পাওয়া যায়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৩ ঘ.