২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিনে ১৯০ বস্তা ইউরিয়া সারসহ ট্রলার আটক

কক্সবাজারের সেন্টমার্টিনে বৃহস্পতিবার ভোররাতে ১৯০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের সেন্টমার্টিনে বৃহস্পতিবার ভোররাতে ১৯০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রফিক ও মো. আমিন। এসব সার মিয়ানমারে পাচার করার জন্য নেওয়া হচ্ছিল বলে দাবি করেছে উপকূলরক্ষী বাহিনী। উপকূল রক্ষী বাহিনীর লেফটেনেন্ট কমান্ডার এহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব সার মিয়ানমারে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেপ্তারকৃতরা পাচারকারী। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের সেন্টমার্টিন পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে/আরএআর/এমএসবি/২১৩৭ ঘ.