২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজউদ্দীন স্মরণে গাজীপুরে 'বঙ্গতাজ মিলনায়তন' উদ্বোধন বুধবার

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্মরণে তার জেলা গাজীপুরে 'বঙ্গতাজ মিলনায়তন' উদ্বোধন হবে বুধবার। প্রয়াত নেতার ৮৩তম জন্ম বার্ষিকীতেই এটি যাত্রা শুরু করছে। এর মধ্য দিয়ে গাজীপুরবাসীর সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের চাওয়াও পূরণ হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

গাজীপুর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্মরণে তার জেলা গাজীপুরে 'বঙ্গতাজ মিলনায়তন' উদ্বোধন হবে বুধবার। প্রয়াত নেতার ৮৩তম জন্ম বার্ষিকীতেই এটি যাত্রা শুরু করছে। এর মধ্য দিয়ে গাজীপুরবাসীর সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের চাওয়াও পূরণ হচ্ছে। জেলা শহরের রথখোলা এলাকায় সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে ৭৩০ আসনের আধুনিক এ মিলনায়তনটি নির্মাণ করছে গাজীপুর পৌরসভা। তাজউদ্দীন আহমদের সান্নিধ্য পাওয়া আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আকম মোজাম্মেল হক 'বঙ্গতাজ মিলনায়তন'টি উদ্বোধন করবেন। মোজাম্মেল হক মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "গাজীপুরবাসীর দীর্ঘদিনের আশা-আকাক্সক্ষা ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রত্যাশা পূরণ হবে মিলনায়তন উদ্বোধনের মাধ্যমে। আর মহান নেতা তাজউদ্দীন আহমদের স্মৃতি ধরে রাখায় ভূমিকা রাখতে পেরে আমি গর্বিত।" ১৯ হাজার ৭৯৮ দশমিক ৮০ বর্গফুট আয়তনের মিলনায়তন তৈরিতে পৌরসভা ছাড়াও অর্থায়ন করেছে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড। দ্বিতল এই ভবনে থাকছে কমিউনিটি সেন্টার এবং একই সঙ্গে দুটি অনুষ্ঠান আয়োজনের সুবিধা। কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হলেও এখনই এ সুবিধা থাকছে না। ২০০৬ এর ২৩ নভেম্বর এর নির্মাণ কাজ শুরু হয়। নির্মাতা প্রতিষ্ঠান বাবুল কনস্ট্রাকশনের কর্মকর্তারা জানিয়েছেন, মিলনায়তনের সামনে তাজউদ্দীন আহমদের প্রতিকৃতি বসানোসহ কিছু কাজ এখনও বাকি রয়েছে। শিগগিরই তা শেষ করা হবে। মেয়র জানান, নিলামের মাধ্যমে মিলনায়তনের ব্যবস্থাপনা বেসরকারি সংগঠন বা ব্যক্তির কাছে ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, "মিলনায়তন থেকে খুব বেশি আয় করার কোনও চিন্তা-ভাবনা পৌরসভার নেই। জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান বা মানবিক কোনও ইস্যুতে আয়োজিত অনুষ্ঠানের ভাড়ার ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হচ্ছে।" বুধবার 'বঙ্গতাজ মিলনায়তনে' শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে আসা গাজীপুরের সাংস্কৃতিক সংগঠক সৈয়দ লিটন বলেন, "এটি শুধু মিলনায়তন নয়, এর সঙ্গে গাজীপুরবাসীর আবেগ-আকাক্সক্ষা মিশে রয়েছে।" স্থানীয় 'সমকাল নাট্য গোষ্ঠি'র কর্মী ইমরান খান বলেন, "রাজনৈতিক অস্থিরতা, যুব স