২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহার দুদকের কাজে প্রভাব ফেলবে না: মশহুদ

জরুরি অবস্থা প্রত্যাহার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজে কোনও প্রভাব ফেলবে না জানিয়ে কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, তখন দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো তৎপরতা চালানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

পঞ্চগড়, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজে কোনও প্রভাব ফেলবে না জানিয়ে কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, তখন দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো তৎপরতা চালানো হবে। সোমবার পঞ্চগড়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। হাসান মশহুদ চৌধুরী বলেন, "জরুরি অবস্থা উঠে গেলেও দুদকের স্বাভাবিক গতি ব্যাহত হবে না। কারণ জরুরি অবস্থার ওপর নির্ভর করে দুদকের কার্যক্রম সাজানো হয়নি। জরুরি অবস্থা উঠে যাওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো তৎপরতা চালানো হবে।" 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ' শীর্ষক মতবিনিময় সভায় কমিশন চেয়ারম্যান বলেন, "দুর্নীতি কখনও সমূলে উৎপাটন করা যাবে না। তবে সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করতে হবে। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ আদান প্রদানই দুর্নীতির মূল কারণ। এ দুটো বন্ধ করতে পারলে দুর্নীতি অনেকটাই নির্মূল হয়ে যাবে।" সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, "প্রতিষ্ঠানের বড় কর্তা সৎ ও দুর্নীতিমুক্ত থাকলে সংশ্লিষ্ট সবার ওপরেও এর প্রভাব পড়ে। দুর্নীতি দূর করতে হলে নিজেদের বিবেকবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে হবে।" দুর্নীতির প্রবণতা রোধে সভায় ম্যাজিস্ট্রেট মশিউর রহমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো পরিবর্তনের কথা বললে হাসান মশহুদ চৌধুরী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, "এমন বাজে কথা বলবেন না। স্যুট-টাই পরা আপনার মতো শিক্ষিত লোকরা এমন কথা কীভাবে বলতে পারে, তা আমি বুঝি না। এ কথা বলে সভার উদ্দেশ্যটাই আপনি ব্যাহত করে দিলেন। এভাবে আপনি অন্যদের ঘুষ-দুর্নীতিকেই উৎসাহিত করছেন।" দুদক চেয়ারম্যান বলেন, "বেতন কম পাওয়ার অজুহাতে ঘুষ-দুর্নীতিকে হালাল করা যাবে না। বেতন বাড়িয়ে দিলে আপনাদের কেউ অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেবে না- এটা আমি বিশ্বাস করি না। আজ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, তাদের অর্থসম্পদ কি কম আছে?" টিআইবির সা