ঢাকা, ১৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হান্নান শাহ আরাফাত রহমান কোকোর মুক্তিতে সন্তোষ জানিয়ে সরকার খালেদা জিয়া ও তারেক রহমানকেও মুক্তি দেবে বলে আশা প্রকাশ করেছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "আরাফাত রহমান কোকোকে অনেক আগেই মুক্তি দেওয়া উচিত ছিল। বিলম্বে হলেও সরকার তাকে মুক্তি দিয়েছে। অবিলম্বে খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্তি দিয়ে সরকার এ প্রক্রিয়া সফল করবে বলে আমরা আশা করছি।"
অন্যদিকে জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, "সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য সরকার খালেদা জিয়া এবং তারেক রহমানকে মুক্তি দেবে বলে আমরা আশা করছি। আমরা মুক্ত খালেদা জিয়াকে নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এসকে/১৮৫৬ঘ.
bdnews24